"ব্যতিক্রমধর্মী'' (Exceptional) শব্দটি একটি নির্দেশক শব্দ। এখানে ব্যতিক্রমধর্মী শিশু "(exceptional child) শব্দটি ব্যবহার করা হয়েছে সে সব শিশুদের বেলায়; যে সব শিশুর আচরন স্বাভাবিক মানের নয়। অর্থাৎ স্বাভাবিক গড় মানের চেয়ে এত উপরে বা নীচে যে তাদের বিকাশেএবং তাদের শিক্ষায় বিশেষ কর্মসূচি দরকার হয়ে পড়ে। তাই এ অধ্যয়ে আমরা ব্যতিক্রমধর্মী অর্থাৎ স্বাভাবিক বুদ্ধির চেয়ে বেশী মেধাবী (gifted) এবং শারীরিক বা মানসিক দিক দিয়ে পিছিয়েপড়া ব্যতিক্রমধ প্রতিবন্ধী ( disabled ) শিশুদের নিয়ে আলোচনা করব ।